বুধবার ৪ নভেম্বর ২০২৬

যমুনা নদীর গর্ভে হারিয়ে যাবে তাজমহল!

tajmahal-655x360কালের নিয়মে হার মানবে তাজমহলও? মমতাজের স্মৃতিকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে শাহজান বানিয়েছিলেন যে স্মৃতিসৌধ তার অস্তিত্বও বিপন্ন৷ এমনটাই দাবি ভারতীয় ইতিহাসবিদ হাজি তাহিরুনের৷ যমুনার জলস্তর কমছে৷ তার সঙ্গেই বিপন্ন হয়ে পড়ছে তাজমহলেরও অস্তিত্ব৷ তবে তাহিরের দাবি মানছেন না ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

১৬৩২ সালে মমতাজের মৃত্যুর পরে শোকাহত শাহজান তৈরি করেছিলেন এই স্মৃতিসৌধ৷ সম্রাটের নির্দেশ অনুযায়ী ইশা খাঁ বানিয়েছিলেন তাজমহল৷ সম্রাটের ইচ্ছা ছিল চিরকাল এই সৌধেই বেঁচে থাকবে তাঁর প্রিয়তমার স্মৃতি৷ যুগ যুগ ধরে পর্যটকরা আসবেন এই স্থানে৷ আর স্মরন করবেন সম্রাটের তাঁর স্ত্রীর প্রতি ভালোবাসাকে৷ সেই মতোই তৈরি হয়েছিল তাজমহল৷ ঐতিহাসক এই সৌধ যুগ যুগ ধরে অবাক করে আসছে পর্যটকদের৷ কিন্তু এবার সেই ইতিহাসকেও বিপন্ন হতে দেখছেন ইতিহাসবিদ তাহিরুন৷

তবে তাহিরের দাবি মানছেন না ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ৷ তাহিরের দাবির কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পান নি আগ্রার এএসআই সুপার ইনটেন্ট৷ তবে আশঙ্কা পুরাতত্ত্ব সর্বেক্ষণেরও রয়েছে তাজমহলের অস্তিত্বকে ঘিরে৷ তবে তা তাহিরের দাবির থেকে সম্পূর্ন পৃথক৷ তাঁদের মতে যমুনার জলস্তরের কোনও প্রভাব না থাকলেও যমুনার জলদূষণ তাজমহলের সাদা মার্বেল পাথরকে নষ্ট করতে পারে৷

আরও পড়ুন