ভারতের উত্তরপ্রদেশের পিলিভিট জেলার স্কুলছাত্রী সানজানাকে উত্তক্ত করছিল অংকিত নামের এক যুবক। কৌশলে তাকে থানার সামনে নিয়ে যায় সানাজান। এরপর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়েটিকেও পুলিশ ডেকে আনে। ওই অবস্থায় সানজানা উত্যক্তকারীকে স্যান্ডেল খুলে পেটানো শুরু করে। কয়েকদিন আগের ওই ঘটনা এনডিটিভির এক ভিডিও ফুটেজে দেখানো হয়েছে।
ভিডিও ক্লিপে দেখা যায়, এক যুবককে ক্রমাগত চপেটাঘাত, কিল-ঘুষি এবং লাথিও মারছে স্কুল ড্রেস পরা সানজানা। স্কুলছাত্রীটির ঠিক পেছনে একজন পুলিশ সদস্যকে দেখা যায় দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে।
অংকিত নামের ওই যুবক এলাকার মেয়েদের নানাভাবে উত্যক্ত করতো। ভারতের পিলিভিট জেলার ওই এলাকায় মেয়েদেরে উত্ত্যক্তকারী হিসেবে অংকিত একজন চিহ্নিত অপরাধী। সে এলাকায় মেয়েদের স্কুল-কলেজে যাবার পথে অনুসরণ করতো এবং কুপ্রস্তাব দিতো।
এরই এক পর্যায়ে সানজানা নামের একদশ শ্রেণি পড়ুয়া একটি মেয়েকে কলেজে যাবার পথে সে অনুসরণ করে এবং উত্ত্যক্ত করে। কিন্তু সানজানা এতে দমে না গিয়ে সে মনে মনে অংকিতকে মেয়েদের উত্ত্যক্ত করার সমুচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সেসময় অংকিত সানজানাকে অনুসরণ করছিল। পরে কৌশলে ওই যুবকসহ সানজানা স্থানীয় থানায় ঢুকে পড়ে। যুবককে ধরে থানার ভেতর নিয়ে যায়। সেখানে সে পুলিশের সামনেই অংকিতকে চড়-থাপর মারতে থাকে। ভিডিওতে এক পর্যায়ে ওই যুবককে কান ধরে সানজানার কাছে ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু তাতেও দমে যায়নি মেয়েটি। এসময় অংকিত সানজানার পা ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে পেটাতে থাকে সানজানা।
ভিডিও ক্লিপে দেখা য়ায়, ওই যুবককে সানজানা লাথি মারে এবং হাতও মুচরে দেয়। দুধর্ষ সানজানা শেষমেস তার পা থেকে স্যান্ডেল খুলে নিয়ে তা দিয়েই পেটাতে থাকে ওই যুবককে। এসময় সে বারবার অংকিতের কাছে জানতে চায়, সে আর কোনো মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করবে কিনা।
ভিডিওটি দেখুন: http://www.ndtv.com/video/player/news/inside-police-station-schoolgirl-thrashes-boy-who-harassed-her/374163
নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


