বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহরুখ খানের বাড়ির দেয়াল জুড়ে রহস্যময় আঁকাবুকি

Shahrukh_house2মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ি ‘মান্নাতে’র দেওয়াল জুড়ে হঠাৎ করেই বুধবার সকালে দেখা যায় পেইন্ট-স্প্রে দিয়ে আঁকিবুকিতে ভরা। সড়কের পাশের পুরো দেওয়াল জুড়ে এই লেখালেখিতে বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। শাহরুখ খান অবশ্য ভক্তদের ওপর একটু বিরক্ত; কারণ এটা তিনি পছন্দ করেননি।

কমলা, নীল, নিয়ন সবুজে রাঙানো গ্রাফিতিতে ভরিয়ে দেওয়া হয়েছে তাঁর বাড়ির দেওয়াল। তাতে লেখা ‘লাভ এসআরকে অ্যান্ড সি ইউ অন ফিফটিন্থ’। যা দেখে বেজায় চটেছেন শাহরুখ খান। নীচে গৌরব নামে সইও করেছেন কোনও একজন। কিন্তু কে সে? এই অদ্ভুত আচরণের কারণ কী? বেজায় চটেছেন শাহরুখ খান নিজে। তিনি টুইট করে জানিয়েছেন, “আমি শকড। আপনি একদিনও বাড়ির বাইরে থাকতে পারবেন না? থাকলেই এই কাণ্ড হবে?”

প্রশ্ন উঠেছে শাহরুখের নিরাপত্তা নিয়েও। তাঁর মতো একজন প্রথম সারির তারকার বাড়ির দেওয়ালে এত বড় গ্রাফিটি করতে তো বেশ সময় লাগার কথা। তা কোনও নিরাপত্তারক্ষীর চোখে পড়ল না কেন? শাহরুখ এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের না করলেও তোলপাড় পড়ে গিয়েছে মুম্বই পুলিশ সহলে। বলিউডের একাংশ থেকে এই ইঙ্গিতও করা হচ্ছে এটা আবার নতুন কোনও পাবলিসিটি স্টান্ট নয়তো!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন