বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসপাতাল ছেড়ে বাড়িতে রাজ্জাক

Razzak-Newsworldbdশ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে এগারদিন থাকার পর বুধবার বাড়ি ফিরেছেন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাক। শারীরিক অবস্থা পুরোপুরি শঙ্কামুক্ত এবং চিকিৎসকের অনুমতি নিয়েই বুধবার ৮ জুলাই হাসপাতাল থেকে রাজ্জাক বাসায় ফিরলেন বলে জানিয়েছেন রাজ্জাকের ছোট ছেলে নায়ক সম্রাট।

শ্বাসকষ্টজনিত কারণে গত ২৬ জুন রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থা অনেকটাই ভালো হওয়ায় হাসপাতালে ভর্তির ১২ দিন পর রাজ্জাক গুলশানের বাসা লক্ষীকুঞ্জে ফিরলেন রাজ্জাক।

নায়করাজ রাজ্জাকের অসুস্থতার খবরে চলচ্চিত্রাঙ্গনসহ সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল।

রাজ্জাকের ছেলে সম্রাট দেশবাসী ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের এই দুঃসময়ে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীরা পাশে ছিলেন। আল্লাহর অশেষ রহমত, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং সবার দোয়া ও ভালোবাসার জোরে বাবা সুস্থ হয়ে উঠেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাবা আমাদের সঙ্গে কথা বলছেন। সবার সম্পর্কে খোঁজ-খবরও নিচ্ছেন। বিপদে পাশে দাঁড়ানোর জন্য সব বন্ধু, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে বাবাও ধন্যবাদ জানিয়েছেন।’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন