বাংলাদেশে রাজনৈতিক দল বলতে দেশে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-ই আছে বলে মন্দব্য করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি ও সরকারে শরিক হয়েও বিরোধীদলে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। বুধবার ৮ জুলাই রাজধানী ঢাকার গুলশানে একটি হোটেলে জাপার ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, এখন শূন্যতা বিরাজ করছে। বাংলাদেশের রাজনীতির ময়দানে এখন আর কোনো রাজনীতি নেই বলেও মন্তব্য করেন তিনি। দল বলতে শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই আছে।
নেতা-কর্মীদের উদ্দেশে জাপার চেয়ারম্যান বলেন, ‘প্রাণপণে চেষ্টা করো, যাতে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়া যায়। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। দলটির কোনো অস্তিত্ব নেই। আমরাই থাকব। এককভাবেই নির্বাচন করব।’
ইফতারে আরও অংশ নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এস এম ফয়সাল চিশতি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


