মন্ত্রী হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একদিনও অফিস না করাসহ উন্নাসিকতার কারণে গত ৯ জুলাই দফতর হারিয়ে দফতরবিহীন মন্ত্রী হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কয়েকদিনের মধ্যে লন্ডন যাচ্ছেন। আওয়ামী লীগের একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
সাংগঠনিক আর দাপ্তরিক কাজে ‘সমানতালে অবহেলায়’ তাকে দপ্তর হারাতে হয়েছে বলে ‘প্রচলিত ধারণার’ কথাই বলছেন দলের কয়েকজন সিনিয়র নেতা।
পাশাপাশি তাঁরা এটাও বলছেন, এ মুহূর্তে আশরাফের মতো বিশ্বস্ত নেতাকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় থেকে সরানো কোনোভাবেই যুক্তিযুক্ত হয়নি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


