বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইটেম গানে হ্যাপি

Happy-home_thereport24ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কে-অসম্পর্কে আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি প্রথমবারের মতো কিং খান শাকিব খানের সঙ্গে আইটেম গানে অভিনয় করতে চলেছেন।

শনিবার এফডিসির দুই নম্বর ফ্লোরে শাকিব খানের বিপরীতে আইটেম গানের শুটিং শুরু করেছেন মডেল হ্যাপি। আইটেম সংটি থাকবে শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায়।

আইটেম গানের পাশাপাশি ঈদের পর থেকে নতুন ছবি ‘শুন্য’র শুটিংও শুরু করবেন তিনি। তাছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় নতুন একটি সিনেমার জন্যও হ্যাপি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিমুল খান।

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন