বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছবি তোলার বৈঠক নিয়ে মোদি-নওয়াজের সমালোচনা

modi-nawajরাশিয়ার উফায় শুক্রবার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় এই বৈঠক করেন পাক-ভারত নেতা। এই বৈঠকের মাধ্যমে চির প্রতিদ্বন্দ্বী দুদেশের সম্পর্ক উন্নয়নের আভাস পাওয়া গেলেও সমালোচনা থেমে নেই। সমালোচনায় থেমে নেই দুদেশের মিডিয়াগুলো পর্যন্ত। তাদের বৈঠককে মোদির সমালোচকরা শুধুমাত্র ‘ছবি তোলার বৈঠক’ আখ্যা দিয়েছেন। তবে সমালোচনার পাকিস্তানের টিভি চ্যানেল ‘এআরওয়াই’ যোগ করেছে নতুন রস। টিভি চ্যানেলটি তার অনলাইন ভার্সন ‘এআরওয়াই টুভ’ এ একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, উফায় বৈঠকটি শুরু হওয়ার আগে মোদি আগ থেকেই উপস্থিত ছিলেন। নওয়াজ শরিফ বৈঠকে প্রবেশ করে মোদির কাছে যেতে লেগেছে ১৫ কদম। নওয়াজ শরিফ ১৫ কদম এগিয়ে গেলেও মোদি পাথরের মতোই দাঁড়িয়ে ছিলেন। তবে সৌজন্যের খাতিরে সর্বশেষ ৩ কদম মোদি এগিয়ে এসে নওয়াজকে বরণ করে নিয়েছেন।

বিষয়টি এখানেই শেষ হয়ে যেত। তবে পাকিস্তানের মিডিয়ার চোখ বিষয়টি নিয়ে তৈরি করেছে সমালোচনার এক নতুক ইস্যু। ভিডিওয়টিতে দেখা যায়, ভিডিওটির উপস্থাপক দাবি করেন, ভারতের আমন্ত্রণে বৈঠকটি হলেও মেহমানকে বরণে মোদির আচরণটি ছিল অসৌজন্যমূলক। ‘এআরওয়াই টুভে’ ভিডিওটি ছাড়ার পর এ পর্যন্ত দেখা হয়েছে ২৪ হাজার ৯শ’ ৫৪ বার ও শেয়ার হয়েছে ২ হাজার ৩শ’ ২১ বার । ‘এআরওয়াইনিউজ’ ছাড়াও পাকিস্তানের প্রায় মিডিয়া বিষয়টিকে বার বার সম্প্রচার করে। কোনো মিডিয়া স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কোনোটা ইঙ্গিতে বোঝানের চেষ্টা করেছে।
এদিকে রাশিয়ায় নওয়াজ শরিফ-নরেন্দ্র মোদির বৈঠকে ভারতের রাজনৈতিক দলগুলো পর্যন্ত সমালোচনায় থেমে নেই। ক্ষুব্ধ বিজেপি সরকারের শরিক কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। তাদের মতে এই সাক্ষাৎকার ও বৈঠক দুর্ভাগ্যজনক। শরিফ-মোদির বৈঠকে বিজেপি উল্লসিত। কিন্তু শিবসেনা বিজেপির এই উল্লাসের অংশীদার হতে নারাজ।

অপরদিকে ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি শুক্রবারের মোদি-নওয়াজ বৈঠককে ‘পণ্ডশ্রম’ আখ্যা দিয়েছেন। বলেছেন, এটা শুধু ছবি তোলার জন্যই। তাঁর কথায়, মৌলিক প্রশ্ন হল, কেন এই বৈঠকটি হচ্ছে? এটি সম্পূর্ণ অর্থহীন। ছবি তোলা ছাড়া এর আর কোনও উদ্দেশ্য থাকতে পারে না৷ কিছুদিন আগে এঁরাই বলেছিলেন সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানি হাই কমিশনার হুরিয়তের সঙ্গে দেখা করার পর এরাই কথাবার্তা বন্ধ করে দিলেন। প্রকৃত পক্ষে পরিবর্তনটা হল কী? এই বৈঠক এক নজিরবিহীন বিপর্যয়।

নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন