বুধবার ৪ নভেম্বর ২০২৬

পরকীয়া সন্দেহে অর্ধনগ্ন করে স্ত্রীকে রাস্তা ঘুরিয়ে শাস্তি!

201507102244540159_The-ultimate-walk-of-shame-Wife-is-made-to-parade-through_SECVPF“আমি আমার দেহ বিক্রি করতে চাই।” অন্তর্বাস পরা এক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে অসহায় চেহারায় হেঁটে চলেছিলেন চিনের রাস্তা দিয়ে। তাঁর পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছিল এক মদ্যপ ব্যক্তি। স্বভাবতই এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন পথচারীরা। জানা যায়, পরপুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের বশেই স্ত্রীকে এই ‘শাস্তি’ দিয়েছে তাঁর স্বামী।

প্রায় ১০ বছরের বিবাহিত জীবন ওই দম্পতির। তাঁদের ২টি সন্তানও রয়েছে। তাঁদের প্রতিবেশীরা জানিয়েছেন, কর্মসূত্রে অন্য শহরে থাকত ওই ব্যক্তি। দীর্ঘদিন ধরেই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করছিল সে। কিন্তু বিষয়টি যে এত বড় হয়ে দাঁড়াবে তা কেউ ভাবতে পারেনি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন