বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাত্রী ধর্ষণের পর পিল খাওয়ানো প্রধান শিক্ষক আটক

Rape_massসপ্তম শ্রেণির ছাত্রীটিকে পড়ানোর নামে প্রায় নিয়মিত ধর্ষণ করতো প্রধান শিক্ষক। ধর্ষণের পর ছাত্রীটিকে গর্ভনিরোধক পিলও খাওয়াতো ওই শিক্ষক। মাঝেমধ্যে ছাত্রীটির পেট ব্যাথা করতো; কাউকে কিছু বলেনি। কিন্তু গত শুক্রবার ১১ জুলাই ধর্ষণের পর পেট ব্যাথ্যা বেড়ে যায়, এরপর ছাত্রীটি বাড়িতে বাবা-মা’কে বলে দেয়। এরপরই ঘটনা প্রকাশ হয়ে পড়ে। মামলা হলে পুলিশ স্বপন মিশ্রকে আটক করে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সহজাপুর জেলায়। ধর্ষিতা মেয়েটি জানিয়েছে, প্রতিবারই সে যখন প্রাইভেট টিউশন নিতে স্কুলের প্রধান শিক্ষক স্বপন মিশ্রর বাড়ি যেত তখনই তাকে ধর্ষণ করত প্রিন্সিপ্যাল।

একইভাবে শুক্রবার যখন সেই ১২ বছরের মেয়েটি প্রধান শিক্ষকের বাড়িতে পড়তে যায়, ফের তখন তাকে ধর্ষণ করে প্রিন্সিপ্যাল। এরপর মেয়েটি তার পেটে যন্ত্রণার কথা জানায় প্রধান শিক্ষককে। তখন তাকে জোড় করে গর্ভনিরোধক বড়ি খেতে বলে প্রধান শিক্ষক। এরপরও মেয়েটির পেটে যন্ত্রণা কমেনি। মেয়েটি পরে সমস্ত কথা তার বাবা-মাকে জানায়।

যদিও মেয়েটি প্রথমে তার বাবা-মাকে বলে, প্রধান শিক্ষক তাকে পেটে যন্ত্রণার জন্যে পেইন কিলার দিয়েছে। পরে সে সমস্ত সত্যি কথা জানায় তার বাড়ির লোককে, যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করে চলেছে। এরপরই স্বপন মিশ্রের নামে থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি ও তার পরিবারের লোক।

সেই অভিযোগের ভিত্তিতে স্বপন মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছেন সহজাপুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন