বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিনতাই মামলায় পুলিশের এসআই ১০ দিনের রিমান্ডে

remandগোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে ছিনতাইকালে ব্যবহৃত মাইক্রোবাসের চালক লুৎফর রহমানকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন এ রিমান্ড আদেশ দেন।

এর আগে রোববার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ডিবির এসআই টি এম এ মজিব প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। বিচারক শুনানি শেষে এসআই রফিকুলের ১০ দিন এবং মাইক্রোবাসের চালক লুৎফর রহমানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঝুট ব্যবসায়ী নাজমুল ইসলামের কাছে থাকা ১৯ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন এসআই রফিকুল ও লুৎফর রহমান। এ সময় নাজমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রফিকুল পালিয়ে যান। কিন্তু তার পরিচয়পত্র (কাফরুল থানা পুলিশ) মাইক্রোবাসেই ছিল। ওই পরিচয়পত্রের সূত্র ধরে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ব্যবসায়ী নাজমুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন