ড্রেনে পড়েগিয়েছিল একটি গরু। নিজে তো উঠতেও পারছিল না। এলাকাবাসীও তুলতে পারছিলেন না। কুষ্টিয়া শহরের থানাপাড়ায় শনিবার ১১ জুলাই দুপুরের এই ঘটনা ওই এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়।
থানাপাড়া এলাকার একজন নারীর ওই গরুটি ড্রেনের পাশের খাবার খাওয়ার সময় পড়ে গেলে এলাকার মানুষ রশি ধরে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে গরু তোলা শুরু করে।
তবে উৎসুক মানুষের ব্যাঙ্গাত্মক প্রশ্নও কিন্তু শুনতে হয় দমকল কর্মীদের। ফায়ার সার্ভিস কর্মীরা যে শুধু দুর্যোগ মোকাবিলায় কাজ করেন তা নয়, ড্রেন থেকে গরু তোলার কাজও তাদের কাজের আওতায় পড়ে বলে জানান দমকল কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ইউনিট এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় জীবিত ও অক্ষত অবস্থায় গরুটি তুলতে সক্ষম হন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


