বুধবার ৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

BD_TESTদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান। ভারতের পর দক্ষিণ আফ্রিকার সাথে ভালো খেলার সুবাদে ডাক পান এই পেসার। এছাড়াও দলে ফিরেছেন মাহমুদউল্লাহ এবং জুবায়ের হোসেন।

বাংলাদেশ দলঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, রুবেল হোসেন, মুহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন