নাটোর জেলার সিংড়ায় কলম ইউনিয়নের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে কলম ইউনিয়নের সাঐলের ওই বাড়ি থেকে স্বামী ননীগোপাল কুন্ডু (৭৫ ) স্ত্রী চিত্রা কুন্ডুর লাশ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ননী কুন্ডুর মৃতদেহ ঘরের বাইরে এবং চিত্রা কুন্ডর মৃতদেহ বাড়ির উঠানে পড়ে ছিল। আজ সকালে প্রতিবেশীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ দু’টি উদ্ধার করে তারা। স্বামী-স্ত্রীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
নাটোর প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


