বুধবার ৪ নভেম্বর ২০২৬

মালালা নাকি ‘মশালা’?

1404119364‘টাইপোগ্রাফিক মিসটেক’ থেকে কত কী যে ঘটে যেতে পারে, তার হিসেব নেওয়া সত্যিই দুরূহ। বলিউড-অভিনেতা জ্যাকি ভাগনানি গত বছর তাঁর এক টুইট-বার্তায় নোবেল শান্তি পুরস্কারজয়ী পাক তরুণী মালালা ইউসুফজাইয়ের নাম লিখতে গিয়ে ভুল করে ‘মশালা’ লিখে ফেলেছিলেন।

তার পরে অবশ্যই বেজায় ফাঁপরে পড়ে যান ‘ইয়াঙ্গিস্তান’-খ্যাত জ্যাকি। সেই ভুলের খেসারত দিতেই কি তিনি মালালার ১৮ বছরের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও তৈরি করেছেন?

তবে এ বার আর কোনও ভুল নেই। বরং আগের ভুল স্বীকার করেই জ্যাকি ভিডিওটির নাম দিয়েছেন— ‘ইয়ে মালালা কে বারে মে হ্যায়, মশালা কে বারে মে নেহি’। ছ’মিনিটের এই ভিডিও-য় মালালাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার অধিকার নিয়ে তাঁর লড়াইকে সম্মান জানিয়েছেন জ্যাকি।

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন