বুধবার ৪ নভেম্বর ২০২৬

সমালোচিত উবার ট্যাক্সির চালক শাবানা

Delhi_UBER_Driverনয়াদিল্লিতে ট্যাক্সিক্যাব সার্ভিস উবারে নিয়মিত চালক দিল্লির বাসিন্দা শাবানা। তিনি এই সমালোচিত ‘উবার’ ক্যাব সার্ভিসের চালক হিসেবে গত বছরের শেষদিকে যোগ দেন। পরিবারের আপত্তি সত্ত্বেও মুসলিম পরিবারের মেয়ে শাবানা স্বাচ্ছন্দেই ট্যাক্সি চালাচ্ছেন। এখনও কোনো বিপত্তি ঘটেনি।

নয়াদিল্লিতে উবার ক্যাব সার্ভিসের নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। গত বছর উবারেরই এক ড্রাইভারের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগ দায়েরের পর দিল্লিতে নিষিদ্ধ হয় উবার ক্যাবের মোবাইল অ্যাপ সার্ভিস। এছাড়া গত জুনের প্রথম সপ্তাহে গুরগাঁওয়ে এক উবার চালক ‘জোর করে তাঁর মহিলা যাত্রীকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বলেও অভিযোগ করেন ওই যাত্রী।

এসব প্রসঙ্গে শাবানা শনিবার নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের এই প্রতিনিধিকে বলেছেন, পুরুষ যাত্রীদের থেকে এখন পর্যন্ত কোনো আপত্তিকর আচরণ পাইনি।

শাবানা বলেন, ‘আমি মার্শাল আর্ট জানি। কেউ কিছু করার চেষ্টা করেই দেখুক না। তবে সতর্ক থাকি।’

নয়াদিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন