বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩২৪ পুরুষকে এইচআইভিতে আক্রান্ত করে ‌‘প্রতিশোধ’!

University-Student-Confessesকলেজের একটি পার্টিতে যৌন মিলনের মাধ্যমে এইচআইভি পজেটিভে আক্রান্ত হওয়ার পর প্রতিশোধ তুলতে ৩২৪ জন পুরুষকে এইচআইভিতে আক্রান্ত করেছেন কেনিয়ার এক ছাত্রী। প্রতিদিন কারো না কারো সঙ্গে একান্ত মিলনের মাধ্যমে এই কাজ করেছেন তিনি; যার তথ্যও তিনি সংরক্ষণ করেন। ১৯ বছর বয়সের ওই ছাত্রীর ২ হাজার জনকে এইচআইভি আক্রান্ত করার পরিকল্পনায় বাদ সেধেছে দেশটির একটি পত্রিকা।

ওই ছাত্রীর সঙ্গে যৌন মিলনে এইচআইভি/এইডসে আক্রান্ত ১৫৬ জনই তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকিরা কেউ বিবাহিত পুরুষ, কেউ শিক্ষক, আইনজীবী, সিনেমার তারকা কিংবা রাজনীতিক।

কাবারাক বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী জানান, একটি অনুষ্ঠানে একজনের সঙ্গে যৌন মিলনের পর নিজে এইচআইভি দ্বারা আক্রান্ত হওয়ার পর প্রতিশোধপরায়ণ হয়ে তিনি এতগুলো মানুষকে এইচআইভি আক্রান্ত করেছেন।

ওই ছাত্রী তার এই পরিকল্পনার কথা কেনিয়ার ডেইলি পোস্ট পত্রিকার মতামত কলামে একটি চিঠি লিখে এই পরিকল্পনার কথা জানান। চিঠিতে তিনি নিজের নাম ও পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তবে পরিচয় গোপন রাখার শর্তে নিবন্ধটি লিখতে চাইলেও ভয়ঙ্কর এই পরিকল্পনা সম্পর্কে পত্রিকাটি সবাইকে সতর্ক করার জন্য ছবিসহ তার লেখাটি প্রকাশ করে দেয়।

তিনি লিখেন, ‘২০১৩ সালের ২২ সেপ্টেম্বর তারিখটিকে আমি ভুলতে পারবো না। কারণ সেদিনই ছিল ওই কলেজ পার্টি। আমি আমার কলেজ পার্টিতে মজা করছিলাম। মদপানের এক পর্যায়ে আমি মাতাল হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর জানতে পারি জাভান নামের এক ছেলের সঙ্গে আমার যৌন মিলন হয়েছে। পরে তার সঙ্গে যোগাযোগ করলে সে কনডম ব্যবহার করেছে বলে আমাকে জানিয়েছিলো; তাই আমি ততটা দুশ্চিন্তায় ছিলাম না।’

কিন্তু কিছুদিন পরে এইচআইভিতে আক্রান্ত হন ওই ছাত্রী।

তিনি জানান, ‘তখন আমি আবারো তাকে জিজ্ঞাসা করি কিন্তু সে স্বীকার করেনা। আমি খুবই হতাশ হয়ে পড়ি এবং মাদকাসক্ত হয়ে যাই। একটা সময় আত্মহত্যারও চেষ্টা করি আমি। কিন্তু পারিনি। পরে ভেবে দেখলাম, এটা করে লাভ নেই। বরং আমিও অন্যদের এইচআইভিতে আক্রান্ত করে দেখাবো। যতজন সম্ভব সবাইকে আমি এইচআইভিতে আক্রান্ত করবো। আমি বেশ আকর্ষণীয় ছিলাম তাই আমার জন্য এটা কোনো ব্যাপারই ছিলো না। প্রতিদিনই টার্গেট করে কাউকে না কাউকে বিছানায় নিতাম এবং কোনো প্রতিরোধক ছাড়াই অবারিত যৌন মিলন করতাম।’

এভাবে প্রায় দেড় বছরে ৩২৪ জন পুরুষকে এইচআইভিতে আক্রান্ত করেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘তার এই অভিযান চলতেই থাকবে।’

তবে ডেইলি পোস্টের এই প্রতিবেদনের পর তা কি আর সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় এনে নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে নিয়েছে কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন