বুধবার ৪ নভেম্বর ২০২৬

গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত

pituniবরিশালের হিজলা উপজেলায় এলাকাবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন তিন ‘ডাকাত’ নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ফুন্না গবিন্দপুর গ্রামের মালেক মোল্লার ছেলে মিরাজ মোল্লা (৩২), ওই একই গ্রামের নুরু ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী (৩০) ও বাউশিয়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে হানিফ সর্দার (২৮)। রোববার রাত ২টার দিকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের ওই তিন সদস্যের মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের ৫/৭টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে রাখা হয়েছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন