বিদেশ থেকে পরিচালিত বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডট কমে’ঢাকা-ফেনী রুটের ৯০০ টাকার চারটি টিকিট ১০ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। টিকেটের ক্রেতা সেজে পুলিশ রবিবার ১২ জুলাই বিকেলে মো. স্বপন (২২) নামের ওই যুবককে আটক করে। রেলওয়ে থানায় স্বপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ দ্য বলেন, ‘আটক স্বপন অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডটকম’র মাধ্যমে ব্ল্যাকে ট্রেনের টিকেট বিক্রি করার চেষ্টা করেছিল। ঢাকা-ফেনী রুটে ট্রেনের চারটি টিকেটের নির্ধারিত মূল্য ৯০০ টাকা। কিন্তু আটক স্বপন ওই টিকেট ‘বিক্রয় ডটকম’র মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করতে বিজ্ঞাপন দেয়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে ওই টিকেট কিনতে যায়। ১০ হাজার টাকায় টিকেট বিক্রির সময় স্বপনকে আটক করা হয়।’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


