বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি ব্যাংকগুলোতেও খেলাপী ঋণ: পাকিস্তান, এসসিবি, এইচএসবিসি শীর্ষ ৩

foreign-bank-specialবাংলাদশে ব্যবসা করা বিদেশী ব্যাংকগুলোর অদক্ষতার সুযোগে ঋণ নিয়ে সময়মতো ফেরত না দেওয়ার প্রবণতা বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশে কার্যক্রম পরিচালনাকারী ৯ ব্যাংকের মধ্যে খেলাপী ঋণের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি), স্ট্যান্ডার্ড চার্টার্ড, হংকং এ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মার্চ ২০১৫ পর্যন্ত নয় বিদেশী ব্যাংক ২২ হাজার ৩০৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যার মধ্যে ১ হাজার ৮৩৯ কোটি টাকা খেলাপী হয়েছে, যা ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের সাড়ে আট শতাংশ।
এর মধ্যে এনবিপির ৮২৮ কোটি, স্ট্যান্ডার্ড এ্যান্ড চার্টার্ডের ৫৭৩ কোটি, এইচএসবিসি ব্যাংকের ১৫৩ কোটি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ১০০ কোটি টাকার ঋণ খেলাপী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশানাল ব্যাংক অব পাকিস্তানের মোট ঋণ বিতরণ ১৫৬৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপী হয়েছে ৮২৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫৩ শতাংশ। এই ঋণের বিপরীতে ব্যাংকটির প্রভিশন করতে হয়েছে ৬৪০ কোটি টাকা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১০ হাজার ৫১৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপী হয়েছে ৫৭৩ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৫ দশমকি ৪৫ শতাংশ। আর প্রভিশন করতে হয়েছে ৬০৯ কোটি টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। এরা মোট ঋণ বিতরণ করেছে ৬ হাজার ২৬৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপী হয়েছে ১৫৩ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের দুই দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে প্রভিশন করতে হবে ১৩৬ কোটি টাকা।

চতুর্থ অবস্থানে রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ব্যাংকটি ৪১৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপী হয়েছে ১০০ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ২৪ শতাংশ। এর মধ্যে প্রভিশন করতে হবে ৭২ দশমকি ১৬ কোটি টাকা।

হাবিব ব্যাংক মোট ঋণ দিয়েছে ৩৮৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপী হয়েছে ৮৭ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ২২ দশমিক ২৩ শতাংশ। এই ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হবে ৩৮ দশমিক ৫৪ কোটি টাকা।

ব্যাংক আল-ফালাহ ৬৭৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপী হয়েছে ৩৭ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৫ দশমিক ৪৫ শতাংশ।

সিটি ব্যাংক এনএ ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে সাড়ে ২১ কোটি টাকা খেলাপী হয়েছে, যা বিতরণকৃত ঋণের ২ দশমকি ১৩ শতাংশ।

দক্ষিণ কোরিয়াভিত্তিক ব্যাংক উরি ২৩৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপী হয়েছে ২৪ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ১০ শতাংশ। এর বিপরীতে প্রভিশন রাখতে হবে ১৫ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন