বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্ত্রীত্ব যাচ্ছে মহসীন আলীর!

mohsin-ali_1329লাগাতার বিতর্ক তৈরিকারী সমাজকল্যানমন্ত্রী মহসীন আলী মন্ত্রিসভা থেকে বাদ পড়তে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানায়। মঙ্গলবার ১৪ জুলাই নতুন ৬ মন্ত্রীর গেজেট প্রকাশের সময় পৃথক প্রজ্ঞাপনে তার নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ মুহুর্তে তার মন্ত্রিত্ব টিকেও যেতে পারে বলে একটি সূত্র দাবি করেছে।

কয়েকদিন আগে ২২ জুন সংসদ অধিবেশনে হেড়ে গলায় গান গেয়ে সর্বশেষ বিতর্ক তৈরি করেন। তার গান শুনে অধিবেশনে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়েন। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের কয়েকটি লাইন গেয়ে ওঠেন। সৈয়দ মহসীন আলীর গাওয়া গানটি হলো, ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করবো নিবেদন/ আমার ব্যথার পূজা হয়নি সমাপন।’

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো মন্ত্রী হয়েই নানা বিতর্কে জড়িয়ে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। নবম সংসদে ২০০৯ সালের নির্বাচনে তিনি ছিলেন এমপি। এবার মন্ত্রী হওয়ার পর গত বছরের ২৭ জানুয়ারি সিলেটে শিশুদের পুরুস্কার বিতরণীর এক অনুষ্ঠানে মঞ্চে বসেই ধূমপান করে সমালোচনার মুখে পড়েন। পরে ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। এরপর ৯ আগস্ট ফের তিনি সাংবাদিকদের গালি দিয়ে তুমুল বিতকের্র সৃষ্টি করেন। মন্ত্রী বলেন, ‘তোমাদের কোমর কীভাবে ভাঙতে হয় আমি তা জানি। তোমরা চরিত্রহীন, লম্পট, বদমাইশ। তোমরা টাকা খাও অন্যের, আর মহসিন আলীর বিরুদ্ধে লেখ।’ পরে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি সামাল দেন। এ ছাড়াও নারীদের বোরখা পরা ও মাদ্রাসা শিক্ষা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার পাত্র হন। তার এসব বিতর্কিত কথায় বিব্রতকর অবস্থায় পড়ে সরকার ও দলের নেতাকর্মীরা।

এসবের ফলেই মৌলভীবাজার-১ এর সংসদ সদস্য মহসীন বাদ পড়তে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

আরও পড়ুন