বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনের হত্যাকারীদের কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Asaduzzaman-Khan-Kamalসিলেটে পিটিয়ে শিশু সামিউল আলম রাজনকে হত্যায় জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামাfন খান কামাল। মন্ত্রী বলেছেন, হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড় পাবে না।

ঘটনাটি প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনার মধ্যে সোমবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। একজনকে রিমান্ডে নেয়া হয়েছে। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গত বুধবার সকালে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। শুধু তাই নয়, নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনার পরপরই জনতা মুহিত আলম নামে একজনকে ধরে পুলিশে দেয়। সোমবার সকালে ইসমাইল হোসেন আবলুছ নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন