বুধবার ৪ নভেম্বর ২০২৬

লতিফের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত জানাতে সিইসিকে চিঠি

latif-500x333পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ‍আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত জানাতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৩ জুলাই সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টায় চিঠিটি সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে এসেছে। দলীয়পদ থেকে লতিফ সিদ্দিকী বহিষ্কৃত হওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিল করা হবে কি হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সংসদ সচিবালয়।

ইসি সূত্র জানায়, মেম্বার অব পার্লামেন্ট ডিটারমিনেশন অ্যান্ড ডিসপিউট আইন অনুসারে চিঠি পাঠিয়েছেন স্পিকার। তবে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল বিষয়ে জানানো জটিল প্রক্রিয়া। কেন না আইন অনুযায়ী তিনি পদত্যাগও করেননি এবং দলের বিপক্ষে ভোটও দেননি। তবে তার স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্যপদ বহালেরও সুযোগ নেই।

এ  বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ইসি দ্রুতই আলোচনায় বসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন