বুধবার ৪ নভেম্বর ২০২৬

লরি চাপায় আসানসোলে ২ জনের মৃত্যু

Asansoleরাস্তার পাশে ঘুমিয়ে থাকা দুই বক্তির ট্রাকের চাপা করুণ মৃত্যু হল আসানসোলের ২ নম্বর জাতীয় সড়কে। সোমবার ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে জাতীয় সড়কে জামুড়িয়া-বোগরাচটি মোড়ের কাছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বাস ধরার জন্য বোগরাচটি মোড়ে এসেছিলেন অজয় সরকার (৩৬) ও তপন বাউড়ি (৪৫)। ওই মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। তার পাশেই একটি চাতালে ওই দু’জনে শুয়ে পড়েন। সে সময় একটি সিমেন্টবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দু’জনকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয় সরকারের। পরে পুলিশ তপন বাউড়িকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন