বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে জামা চাওয়ায় পুত্র-কন্যাকে ধাক্কা চলন্ত গাড়ির নিচে

Pakistanচাকরি চলে যাওয়ায় বাবা বেকার। ছেলেমেয়েরা তো তা বুঝবে না। দুই ভাইবোন ঈদে নতুন জামাজুতো চেয়েছিল বাবার কাছে। সন্তানদের এই আবদারে বিরক্ত হচ্ছিলেন বাবা। শিশু পুত্রকন্যাদের ঈদে নতুন জামা চাই-ই। রাস্তায় হাঁটার সময় রেগে গিয়ে বাবা ওদের ধাক্কা দিলেন চলন্ত গাড়ির সামনে। আহত হয়ে দুই ভাইবোন এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বাবা নাসিরকে খুঁজছে। খবর ডন অনলাইনের।

মঙ্গলবার ১৪ জুলাই পাকিস্তানের গুজরানওয়ালা জেলার কোটলি পির আহমেদ শাহ এলাকায় এ ঘটনা ঘটে।

বাবার ধাক্কা খেয়ে ছয় বছরের মেয়ে কুবরার পা ভেঙে যায়। আর আট বছরের ছেলে আসিফের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন