বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঐশ্বরিয়া, কারিনাকে হারিয়ে দিলেন প্রিয়ঙ্কা!

priyankachopra-grammy1‘গঙ্গাজল ২’-এর পোশাক ছেড়ে এ বার কাশীবাঈয়ের শাড়ি পরবেন প্রিয়াঙ্কা চোপড়া। যতই হোক ঐশ্বরিয়া রাই এবং কারিনা কাপুরকে হারিয়ে জায়গা পেয়েছেন তিনি। তাই হাতছাড়া হওয়ার আগেই রানির চেয়ার দখল করতে চান পিগি চপস। বলা তো যায় না কে আবার কেড়ে নেয় তাঁর রাজ্যপাট! হয়তো সে কারণেই মুম্বাইতে পা রেখেই টুইট করে এ খবর নিজেই জানালেন প্রিয়াঙ্কা।

কিন্তু কিভাবে হেভিওয়েট নায়িকাদের হারালেন প্রিয়াঙ্কা? ২০০৩-এ সালমান খান, ঐশ্বরিয়া রাই এবং রানি মুখোপাধ্যায়কে নিয়ে ‘বাজিরাও মস্তানি’র চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। পরে ঐশ্বরিয়া রাজি না হওয়ায় তাঁর চরিত্রে কারিনা কাপূরকে ভাবেন পরিচালক। কিন্তু ‘বেগম সাহেবা’ও বেঁকে বসায় সুযোগ ছিনিয়ে নেন প্রিয়ঙ্কা। ভোপালে গত এক মাস ‘গঙ্গাজল ২’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা।

সোমবার সেখান থেকে ফিরেই ‘বাজিরাও মস্তানি’র সেটে ঢুকে পড়েন তিনি। বাজিরাওয়ের চরিত্রে রণবীর সিংহ এবং মস্তানির চরিত্রে দীপিকা পাড়ুকোন তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

শুক্রবার বাজিরাও মস্তানির ট্রেলার প্রকাশিত হবে। সেখানে প্রথম কাস্ট অর্থাত্ সালমান-কারিনা জুটিকেই দেখা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই বিপত্তি তা নিয়ে অবশ্য মুখ খোলেননি পরিচালক।

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন