বুধবার ৪ নভেম্বর ২০২৬

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাভারে

Savar_mapনারায়ণগঞ্জে মোবাইল চুরির অপবাদে যুবক ও সিলেটে চোর সন্দেহে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই সাভারের আশুলিয়ায় একইভাবে এক যুবককে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার ১৪ জুলাই ভোরে ডিইপিজেড পুরাতন জোন এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান। নিহত বোরহান উদ্দিনের (৩২) বাড়ি ভোলায়।

ওসি মোস্তফা বলেন, “ভোরে ডিইপিজেড পুরাতন জোনের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে পরে বোরহান। সে লোহার রড চুরি করতে এসেছিল সন্দেহে স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায়।”

বোরহানকে পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দাযিত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন