বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘জারদারির সঙ্গে আমার বিয়ের খবর গুজব’

2878f5e914697e3aec078e6409624120_XLপাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র আমেরিকা চ্যাপ্টারের সভাপতি ড. তানভির জামানি বলেছেন, “সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারে ফাটল ধরাতেই তার সঙ্গে আমার বিয়ের গুজব ছড়ানো হয়েছে।” তিনি জারদারির সঙ্গে তার বিয়ে সংক্রান্ত খবরকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দেন।

রাজধানী ইসলামাবাদে সোমবার এক সংবাদ সম্মেলনে তানভির জামানি বলেন, “আমার বিয়ে হয়েছে তাহসিন জাভেদ সিদ্দিকির সঙ্গে এবং জারদারির সঙ্গে বিয়ের গুজব ছড়িয়ে বাবার সঙ্গে ছেলে বিলওয়াল ভুট্টোর দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা চলছে।”

ড. তানভির জামানি দাবি করেন, “আসিফ আলী জারদারির সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র নেতা এবং ভাইয়ের।”

পিপিপি নেতাদের বিবৃতি সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জামানি বলেন, “নেতার বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য আমি আমার নামও বিসর্জন দিয়েছে অথচ এসব গুজব ছড়ানো হচ্ছে যা দলের সভাপতির পদ থেকে নেতার ইস্তফা দেয়ার পথ তৈরি করবে।” তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছাড়ানোর জন্য পিপিপি নেতাদের দায়ী করেন জামনি।

এর আগে, পিপিপি মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেছিলেন, “আসিফ আলী জারদারির সঙ্গে জামানির বিয়ের কথা সম্পূর্ণ গুজব; বরং জামনি ইচ্ছা করেই এ গুজব ছড়াতে সাহায্য করেছেন।” তিনি গণমাধ্যমে আলোচনায় থাকার জন্য এ কাজ করেছেন বলে মন্তব্য করেন বাবর।

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন