নতুন শপথ নেওয়া ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভু্ইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যায় নতুন মপথ নেওয়া ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়।
পূর্ণ মন্ত্রী হিসেবে নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমানকে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয় এবং আসাদুজ্জামান খাঁনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং নুরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাদের শপথ পাঠ করান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


