বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যা: পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

rajon_293503-500সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যাকাণ্ডের পর পুলিশের গাফিলতি আছে কি না-তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

১৪ জুলাই মঙ্গলবার নিহত রাজনের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের অশালিন আচরণের অভিযোগের পর এসএমপি কমিশনার কামরুল আহসান এ কমিটি গঠন করেন। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ খবরটি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটির ‍অন্য সদস্যরা হলেন- উপকমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান ও অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন