যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় সব ধরনের কূটনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। দূতাবাসের কর্মকর্তাদের তিউনিশিয়ায় স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রবাসী শ্রমিকসহ সব বাংলাদেশিকে এ মুহূর্তে লিবিয়া সফর না করতে কড়া সতর্কতা জারি করা হয়।
দেশটিতে চলমান সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বিবৃতিতে লিবিয়ায় অবস্থানরত যুদ্ধ এলাকা, লোকজনের ভিড়, বিক্ষোভ বা মিছিল এড়িয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লিবিয়ার সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দূতাবাস তিউনিশিয়ায় সরিয়ে নিয়ে সেখানে তথ্যকেন্দ্র খোলা হয়েছে।
যোগাযোগের ঠিকানা
এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), ল্যান্ডফোন: +২১৬৭৫৭৫০৩০০, মোবাইল: +২১৬২১৯২৪২২৯ এবং ইমেইল: [email protected]।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


