বুধবার ৪ নভেম্বর ২০২৬

শপথ নিলেন ৩ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

Lead1436881330সরকারের মন্ত্রিসভায় পূণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল, ইয়াফেস ওসমান ও নুরুল ইসলাম বিএসসি। এছাড়া নতুন করে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংসদ সদস্য (সংরক্ষিত) তারানা হালিম ও লালমনিরহাটের সাংসদ নুরুজ্জামান আহমেদ। এদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল ও ইয়াফেস ওসমান ছিলেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিববৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন