বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিনা-খালেদার ঈদ শুভেচ্ছা কার্ড বিনিময়

Hasina-Khaledaমুখ দেখাদেখি বন্ধ হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ কার্ড পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কার্ড পাঠিয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদার ঈদ কার্ড পৌঁছে দেন। কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সহ-সম্পাদক সেকান্দর আলী।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার সেটি গ্রহণ করেন।

দীর্ঘদিন দেশের প্রধান দুই দলের নেত্রীর মধ্যে সাক্ষাৎ না হলেও ঈদ কিংবা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এটিও বাংলাদেশের বিরোধপূর্ণ রাজনীতিতে একটি শুভলক্ষণ বলেই মনে করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন