গাজীপুর জেলার কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে জিরানী এলাকায় বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।
কোনাবাড়ি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু দাউদ জানান, মঙ্গলবার রাতে কোনো এক বাসের ছাদ থেকে পড়ে এই ২ যুবক মারা যায়। দু’জনের বয়সই আনুমানিক ২০ থেকে ২২ বছর।
এ ঘটনায় আহত অপর একজনকে জিরানীর জনস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


