বুধবার ৪ নভেম্বর ২০২৬

মডেলকে ধর্ষণের চেষ্টা: পরিচালকসহ আটক ৯

Suresh1বিজ্ঞাপনের নারী মডেলকে শুটিংয়ে ডেকে পরিচালক ও তার সহকারী জোর পূর্বক ধর্ষণ চেষ্টার শিকার হয়ে মামলা করেছেন মায়িশা খান (১৮) নামের একজন নবাগতা মডেল। মঙ্গলবার ১৪ জুলাই দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানায় তিনি এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান জয়দেবপুর থানা ডিউটি অফিসার এসআই বাশার।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম শুটিং ইউনিটে গিয়ে ৯ জনকে আটক করেন। এরা হলেন- আকবর হোসেন রাজিব ওরফে টাইগার রাজিব, আবুল কালাম আজাদ, আলম, ওমর ফারুক, রেন্টু, জুম্মান, খলিল, হিমেল ও নরসিংদীর শুভ ।

সুরেষ খাঁটি সরিষার তেলের মিউজিক ভিডিওতে অভিনয় করার সুযোগ দেওয়ার কথা বলে ওই মডেলকে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামারাবাড়ি শ্যুটিং হাউসে ধর্ষণের চেষ্টা চালায় পরিচালক আকবর হোসেন রাজিব ও তার সহকারী আবুল কালাম আজাদ। রবিবার রাতের ওই ঘটনায় অবশ্য ওই মডেল মঙ্গলবার দুপুরে অভিযোগ দায়ের করেন।

জয়দেবপুর থানার এসআই বাশার জানান, ১২ জুলাই রাত সাড়ে ৮টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের হোতাপড়ার অবস্থিত খতিব খামার বাড়িতে ওই নারী মডেলকে শুটিংএ ডেকে একটি কক্ষে দরজা আটকে ধর্ষণের চেষ্টা করেন পরিচালক আকবর হোসেন রাজিব ওরফে টাইগার রাজিব ও তার অন্যতম সহযোগী আবুল কালাম আজাদ। পরে কৌশলে ওই রুম থেকে বের হয়ে নারী মডেল তার পারিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে বিষয়টি জানান। পরে তার পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিকটস্থ হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

গাজীপুরের জয়দেবপুর থানাধিন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ভিকটিম মডেল মায়িশা খান (১৮) নিজেই বাদী হয়ে নারী নির্যাতনের মামলাটি দায়ের করেন। এর আগে তার স্বজনরা ঘটনাটি পুলিশে জানালে পুলিশ ওই মডেলকে স্যুটিং স্পট থেকে উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনার রাতেই নয় যুবককে আটক করে।

এজাহারের অভিযোগের উদ্বৃত দিয়ে এসআই আজাহারুল আরও জানান, সরিষা তেলের ভিডিও চিত্রে অভিনয়ের প্রলোভন দেখিয়ে গত রবিবার বিকেলে ওই নারীকে ঢাকা থেকে তারা গাজীপুর সদর উপজেলার হোতাপড়ার অবস্থিত খতিব খামার বাড়িতে নিয়ে আসে। এরপর তারা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে সেই মডেল মায়িশা খান (১৮) বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৮টা বা তার কিছু কাছাকাছি সময়ে ওই মডেলকে শুটিং স্পটের একটি কক্ষে অবস্থান করছিলেন। সেসময় বিজ্ঞাপণটির পরিচালক টাইগার রাজিব ও তার সহকারি আজাদ তার কক্ষে ঢুকে ঘরের দরজা আটকে দেয় এবং অন্যরা বাহিরে অবস্থান করতে থাকেন। এরপর রাজিব ও আজাদ সেখানে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে এবং কৌশলে সেখান থেকে বেড়িয়ে আসেন। এরপর তিনি তার স্বজনদের মোবাইল ফোনে ঘটনাটি জানান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন