বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিয়ানমারের অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করেছে বাংলাদেশ

Bandarbanমিয়ানমার থেকে অপহৃত দুই সেনা সদস্যকে উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বান্দরবানের সীমান্তবর্তী একটি এলাকা থেকে তারা উদ্ধার করা হয়।

তাদের হস্তান্তরের জন্য মিয়ানমার কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিবিসির বার্মিজ সার্ভিস জানায়, মিয়ানমার সেনাবাহিনীর ডেপুটি সার্জেন্ট নাইং টুন এবং প্রাইভেট খিন য ল্যাটকে কিছুদিন আগে একটি আরাকানী মিলিশিয়া গ্রুপ অপহরণ করে। তাদের বাংলাদেশের সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমন খবর তাদের কাছে ছিল। বিষয়টি তারা বাংলাদেশের কর্তৃপক্ষকেও জানায়।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, গত ৫ই জুলাই থেকে বান্দরবানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় তারা বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এরকম একটি অভিযানের সময়েই তারা মিয়ানমারের দুই সেনা সদস্যকে উদ্ধার করেন।

আরও পড়ুন