জেলার সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় কর্মরত দুই প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ঝাপাঘাটা গ্রামের জাহাঙ্গীর ও আফজাল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনা পর্যবেক্ষণ করে পরে বিস্তারিত জানানো হবে।


