বুধবার ৪ নভেম্বর ২০২৬

আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

bandokরাজধানী ঢাকার আগারগাঁওয়ে র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার এস আই মাকা রিয়াজ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানিয়েছেন, লাশ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও গ্যাবাডিন প্যান্ট।

জানা গেছে, আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন