বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঔপনিবেশিক জাতীয় পতাকা পাল্টাচ্ছে নিউজিল্যান্ড

New_zealand_flagজাতীয় পতাকা পরিবর্তন করছে নিউজিল্যান্ড। নতুন জাতীয় পতাকার জন্য ডিজাইন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। দেশটির প্রধানমন্ত্রী জন কি বলেছেন এমন ডিজাইন তিনি চান যেখানে নিউজিল্যান্ডের স্বকীয়তা তুলে ধরা হবে এবং যেখানে পুরোন ঔপনিবেশিক শাসনের কোনো ছোঁয়া থাকবে না।

নিউজিল্যান্ডের বর্তমান পতাকায় নীল রঙের জমির ওপর রয়েছে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক এবং নিচে লাল রঙের চারটি তারা।

নিউজিল্যান্ড বলছে তাদের পতাকার সঙ্গে অনেকসময় অস্ট্রেলিয়ার পতাকাকে গুলিয়ে ফেলা হয়। তবে নতুন পতাকার যারা বিরোধী তাদের যুক্তি হল এই পতাকার গৌরব বুকে নিয়ে যেসব সৈন্য লড়াই করেছেন এবং প্রাণ দিয়েছেন তাদের জন্য এই পতাকা ইতিহাস ও ঐতিহ্য বহন করছে।

নভেম্বর মাসে নতুন পতাকা নির্বাচন করার জন্য জনসাধারণের ভোট নেওয়া হবে। এই ভোটের মাধ্যমে জনগণকে চারটি ডিজাইন থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এরপর যে ডিজাইনটি বিজয়ী হবে সেটি এবং বর্তমান পতাকার মধ্যে মানুষ কোন্‌টা চায় তা নিয়ে আগামী বছর চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে।

ইন্টারন্যাশনাল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

 

আরও পড়ুন