বুধবার ৪ নভেম্বর ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দ আশরাফ

দmwt8IA7xHQdkপ্তর বিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে । তাকে দপ্তরবিহীন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গল এবং বুধবার দু’ দফা একান্ত বৈঠকের পর ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসের একেবারে শেষ মুহূর্তে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সৈয়দ আশরাফকে দুটি মন্ত্রণালয়ের একটি বেছে নেওয়ার প্রস্তাবের পাশাপাশি উপপ্রধানমন্ত্রী এবং সংসদ উপনেতা করার আলোচনার মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে এ সংক্রান্ত বিতর্কের আপাত: অবসান করা হলো বলে মনে করা হচ্ছে।

সাবেক সচিব ও সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকলেও মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। আওয়ামী লীগের আগের আমলে ওই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এইচ টি ইমাম।

১৯৯০ সালের গণতান্ত্রিক অভিযাত্রার পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বেশিরভাগ সময় প্রধানমন্ত্রীর কাছেই ছিলো। একবার মেজর জেনারেল (অব.) মজিদ-উল-হক পূর্ণ মন্ত্রী হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকি সময় প্রতিমন্ত্রী থাকলেও এককভাবে কাউকে জনপ্রশাসন মন্ত্রী করা হয়নি।

দপ্তর হারানোর পর গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না তিনি।

এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে ডেকে পাঠান। পূর্ব-নির্ধারিত লন্ডন সফরও স্থগিত করতে বলেন তিনি।

সে অনুযায়ী সৈয়দ আশরাফ বুধবার আর লন্ডনের ফ্লাইটে উঠেননি। বরং রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিতীয় দফা বৈঠক হয়। সেখানেই চূড়ান্ত হয় জনপ্রশাসনের দায়িত্ব নেবেন তিনি। পাশাপাশি তার লন্ডন যাত্রার দিন ঠিক হয় রোববার।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ড বিডি ডটকম

আরও পড়ুন