বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাজমহলের সামনে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

Tajmahal-655x360ধর্মের বিভেদে সম্পর্ক পরিণতি পাচ্ছিল না। তাই পরস্পরকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রেমিক-প্রেমিকা। তাজমহলের সামনে দাঁড়িয়ে একে অপরের গলায় ধারাল অস্ত্র চালালেন ২৫ বছরের রাজবীর সিং ও ১৮ বছরের শবনম আলি। যদিও দু’জনেই বেঁচে যান।

বুধবার সন্ধেয় তাজমহলের সামনে হাঁটতে যান দুজনে। তাজ নেচার ওয়াকে ব্লেড দিয়ে একে অপরের গলা কেটে পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলেন তারা। এক বন কর্মকর্তা যখন তাদের উদ্ধার করেন তখন রক্তের বিছানায় শুয়ে রয়েছেন তারা। শবনম অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ছিল রাজবীরের। তিনিই পুরো ঘটনা পুলিশকে জানান।

১২ বছর আগে বন্ধুত্ব হয় রাজবীর ও শবনমের। রাজবীরের পরিবার দেরদুনে চলে যাওয়ার পর থেকে দুজনে সম্পর্কের শুরু। সব রকম ভাবে চেষ্টা করেও শবনমের পরিবারকে রাজি করানো যায়নি, তাই শেষ পর্যন্ত একসঙ্গে নিজেদের শেষ করে দেওয়ার পথ বেছে নিতে চেয়েছিলেন তারা। আপাতত তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন