দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের ওয়ানডেতে হারিয়ে দাপুটে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, আমি আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জয়ের এই ধারা আগামীতেও অব্যাহত রাখবে।
রাষ্ট্রপতি অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আবদুল হামিদ।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


