দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ দুরন্ত জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে হারায় মাশরাফি বাহিনী। এরপর পরই এক বিবৃতিতে এ অভিনন্দন জানান খালেদা জিয়া। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিবৃতিতে খালেদা জিয়া ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কোচিং স্টাফ, ক্রিকেটের পৃষ্ঠপোষক এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


