বুধবার ৪ নভেম্বর ২০২৬

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

rab_logo_295029রংপুরে র‌্যাবের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ গুলিতে দুই ভাই নিহত হয়েছে। র‌্যাব-১৩ এর উপ অধিনায়ক মেজর আশরাফ আলী বলছেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে ক্যান্টনমেন্ট চেকপোস্টের কাছে দেশ ক্লিনিক সংলগ্ন চান হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক (৩২) ও সুমন (২৭) রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান।

মেজর আশরাফ  বলেন, “ওই এলাকায় র‌্যাব সদস্যরা মানিক ও সুমনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়।”
র‌্যাব সদস্যরা সেখানে দুটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র পেয়েছে বলে জানান তিনি।

মেজর আশরাফ বলেন, ‘দুই সন্ত্রাসীর’ ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাবে দায়িত্বরত উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট ইমরান আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন