বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতির ইফতারেও গেলেন না প্রধানমন্ত্রী মোদি

iftar-reception-by-pranab-mukherjeeআগে থেকেই বিষয়টিতে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাই হলো। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইফতার পার্টিতে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ১৫ জুলাই নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ওই ইফতার পার্টিতে প্রায় দেড় হাজার অতিথি অংশ নেন। যাদের মধ্যে রয়েছেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি, শারদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ।

বিজেপি সূত্র জানায়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়েও মোদি ইফতার পার্টি দিতেন না, কোনও ইফতারের পার্টিতে যোগও দিতেন না।

বুধবার প্রধানমন্ত্রী অবশ্য দিল্লিতেই ছিলেন তিনি। সকালে পরিকল্পনা কমিশনের পরিচালনা পর্ষদের বৈঠকে যোগ দেন মোদী। দুপুরে বিজ্ঞান ভবনে ‘দক্ষ ভারত’-এর অনুষ্ঠানেও যান। কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ইফতারে গেলেন না মোদি।

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন