বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংবাদমাধ্যমই আমাদের মূল প্রতিপক্ষ: মমতা

mamata-banerjeeসংবাদমাধ্যমই এখন আমাদের মেইন অপোজিশান! বুধবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে শততম প্রশাসনিক বৈঠক থেকে এভাবেই সংবাদমাধ্যমকে প্রধান প্রতিপক্ষ হিসাবে ব্যাখ্যা করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। শুধু সংবাদমাধ্যমকে প্রধান প্রতিপক্ষ আখ্যা দেওয়াই নয়, একগুচ্ছ অভিযোগও ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর দাবি, পারিবারিক বিবাদ তৃণমূলের বলে দেখানো হচ্ছে বা ক্লাবের বিবাদও তৃণমূল বলে দেখানো হচ্ছে।

রেলমন্ত্রনালয় ছেড়েছেন চার বছর হয়ে গেল, কিন্তু তিনি রেলমন্ত্রী থাকাকালীন রেলে অব্যবস্থার অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে সম্প্রচারিত খবরের কথা যে আজও ভুলতে পারেননি, তাও এদিন স্পষ্ট হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়! বলেন, ‘আমার সময় রেলে ইঁদুর নিয়ে খবর হতো।’

সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ! যা ঘটছে, তা তুলে ধরাই মূলত সংবাদমাধ্যমের কাজ। কিন্তু তা করতে গিয়ে বারবার পশ্চিমবঙ্গের শাসকদলের কাছে অপ্রিয় হয়ে উঠেছে সংবাদমাধ্যম। বর্তমান শাসক তৃণমূলের আমলেও যে এই রীতির অবসান ঘটেনি, তা কার্যত প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা ব্যুরো

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন