বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশের কয়েকটি স্থানে উদযাপিত হচ্ছে ঈদ

eidচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অর্ধশতাধিক গ্রামসহ দেশের আরো কিছু এলাকায় আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওইসব এলাকায় আজই ঈদ উদযাপন করা হচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশে ঈদুল উল ফিতর পালন করা হবে। গত ৮৬ বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে চাঁদপুরের এসব গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে।

সাদ্রা ছাড়াও হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ হাইমচর ও কচুয়ার কয়েকটি গ্রামে আজই পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর।

এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুরসহ চট্টগ্রাম ও ভোলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন