বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের নামাজ-রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা

mamata-eid-2মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন। শনিবার ১৮ জুলাই ঈদের নামাজে যমেন উপলক্ষে তিনি উপস্থিত ছিলেন কলকাতার রেড রোডে, তেমন ইসকনের রথযাত্রার সূচনা করেন তিনি। দুটি অনুষ্ঠানেই সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে থাকার বার্তা দেন তিনি। তাঁর হুঁশিয়ারি, যে যতই চেষ্টা করুক না কেন, হিন্দু-মুসলিমকে ভাগাভাগি হতে দেব না। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঈদ–উল–ফিতর উপলক্ষে সেখানে নামাজের আয়োজন করা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য পেশ করেন। বলেন, সর্বধর্ম সমন্বয়ই বাংলার জনসমাজের মূল সুর। যে যতই চেষ্টা করুক, ভাগাভাগি করতে দেব না। টুকরো করতে দেব না। সবাই মিলে শান্তিতে বাঁচব। আমরা সবাই মিলে উৎসব সামিল হই। শান্তি বজায় রাখুন।

তিনি বলেন, আপনাদের পাশে রয়েছি। সংখ্যালঘু সম্প্রদায় যাতে আরও শিক্ষার সুযোগ পায়, সেদিকে নজর দিয়েছি।

পরে তিনি ইসকনের রথযাত্রায় যোগ দেন। হাঙ্গারফোর্ড স্ট্রিটে ইসকনের মন্দিরে মুখ্যমন্ত্রী নারকেল ফাটিয়ে রথযাত্রার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি ফের সম্প্রীতি রক্ষার কথা মনে করিয়ে দেন। সাংবাদিকদের তিনি জানান, সকালে ইদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। এখন রথযাত্রায় প্রার্থনা করতে এসেছি। জগন্নাথ যাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করব, দেশের সব মানুষ দুটি উৎসবই একইসঙ্গে পালন করবেন। শান্তি এবং ঐক্য বজায় থাকবে। এখানে প্রতিবারই মানুষের বিশাল সমাগম হয়। সবাইকে অনুরোধ, শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবেন। সুন্দরভাবে সর্বধর্ম সমন্ময়ে সব উৎসব সফলভাবে পালন করুন। আমি ইসকনে প্রতিবার আসি।

 

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন