বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের রাতে সালমানের বজরঙ্গি ভাইজান দেখছেন আমির

salman-kareena_64সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি দেখেই ঈদের দিন শেষ করবেন আমির খান। ঈদের দিন হওয়ায় শনিবার সব কাজ থেকেই ছুটি নিয়েছেন আমির খান। এ দিন উত্সবের, এ দিন সেলিব্রেশনের, এ দিন আনন্দের। তাই আজ আমিরের প্রফেশনাল লাইফে বেজেছে ছুটির ঘন্টা। তবে পুরোপুরি কি ছুটি? কারণ এ দিনই সপরিবারে সলমনের ‘বজরঙ্গি ভাইজান’ দেখবেন তিনি। তাই ছুটির মুডে থাকলেও সিনেমা থাকছেই তাঁর ইদ স্পেশাল রুটিনে।

কেমন করে ইদের দিনটা কাটছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর? শনিবার সকালে সপরিবারে তাঁর মায়ের বাড়িতে গিয়েছেন আমির খান। সেখানে পরিবারের বাকিদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময়ের পর একসঙ্গে লাঞ্চ করেছেন আমির। তাঁর কথায়, ‘‘রাতে লাইটবক্সে সবাই মিলে বজরঙ্গি ভাইজান দেখব। সলমন আমার পরিবারের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে।’’

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন