বুধবার ৪ নভেম্বর ২০২৬

আকিজ গ্রুপের জুতা কারখানায় অগ্নিকাণ্ড

fireসাভারের আশুলিয়ার নরসিংহপুরে আকিজ গ্রুপের জুতা তৈরির কারখানা আকিজ ফুটওয়্যারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৯ জুলাই রোববার সন্ধ্যার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দীর্ঘসময় ধরে আগুনে কারখানার দোতলা ভবনের একাংশ ধসে পড়ে। আগুন নেভাতে তাদের ১০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন পুরোপুরি নিভে যেতে আরো দুই ঘণ্টার মতো লাগতে পারে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি সূত্রটি।

ঘটনাস্থলে দায়িত্বরত আশুলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বলেন, ঘটনাস্থলে ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

কারখানার সবাই ঈদের ছুটিতে থাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন